... হৃদয়ে প্রশান্তি জাগানো কিছু অসাধারণ ইসলামিক সঙ্গীত

হৃদয়ে প্রশান্তি জাগানো কিছু অসাধারণ ইসলামিক সঙ্গীত

অসাধারণ ইসলামীক সঙ্গীত
অসাধারণ ইসলামীক সঙ্গীত।  

ইসলামিক সঙ্গীত বা নাশিদ (Nasheed) শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি মনকে শান্ত করার এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি চমৎকার উপায়। কোনো বাদ্যযন্ত্রের অতিশয্য ছাড়াই কেবল সুন্দর কণ্ঠ এবং অর্থপূর্ণ কথার মাধ্যমে এই সঙ্গীতগুলো আমাদের অন্তরে এক গভীর আবেদন তৈরি করে। আজকের ব্লগে আমরা আলোচনা করব কেন ইসলামিক সঙ্গীত এত বিশেষ এবং কীভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

ইসলামিক সঙ্গীতের বৈশিষ্ট্য

১. অর্থপূর্ণ কথা: একটি সাধারণ গানের সাথে ইসলামিক সঙ্গীতের মূল পার্থক্য হলো এর কথা বা লিরিক্সে। এতে সাধারণত আল্লাহর প্রশংসা, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা, ইসলামের ইতিহাস, এবং নৈতিকতার শিক্ষা প্রকাশ পায়।

২. মানসিক প্রশান্তি: কর্মব্যস্ত বা মানসিক চাপের মুহূর্তে একটি সুন্দর নাশিদ শুনলে মন নিমেষেই শান্ত হয়ে যায়। এটি এক ধরণের আধ্যাত্মিক থেরাপি হিসেবে কাজ করে।

৩. পরিবার-বান্ধব: যেকোনো বয়সের মানুষ, বিশেষ করে পরিবারের সবাই একসাথে বসে এই সঙ্গীতগুলো উপভোগ করতে পারে।

কিছু জনপ্রিয় ও অসাধারণ নাশিদ

বিশ্বজুড়ে এমন অনেক শিল্পী আছেন যাদের নাশিদ কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। যেমন:
মাহের জাইন (Maher Zain): তাঁর "ইয়া নবী সালাম আলাইকা" বা "নাম্বার ওয়ান ফর মি" গানগুলো শোনেননি এমন মানুষ কমই আছেন।

সামি ইউসুফ (Sami Yusuf): তাঁর কণ্ঠের "হাসবি রাব্বি" বিশ্বজুড়ে এক যুগান্তকারী নাশিদ হিসেবে পরিচিত।
আহমেদ বুখাতির (Ahmed Bukhatir): বাদ্যযন্ত্র ছাড়া শুধু কণ্ঠের জাদুতে তিনি "ইয়া আদ্নানি" বা "লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক"-এর মতো অসাধারণ কিছু নাশিদ উপহার দিয়েছেন।

আমাদের দেশের নাশিদ ও সংস্কৃতি

বর্তমানে বাংলাদেশেও ইসলামিক সঙ্গীতের জনপ্রিয়তা আকাশচুম্বী। কলরব, সাইমুম, বা বিভিন্ন জনপ্রিয় নাশিদ ব্যান্ডের পরিবেশনা এখন তরুণ প্রজন্মের মাঝে দারুণ সাড়া ফেলছে। শুদ্ধ উচ্চারণ এবং চমৎকার সুরের মেলবন্ধনে তৈরি এই দেশের নাশিদগুলো আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে।

শেষ কথা

গান বা সঙ্গীতের পেছনে আমরা অনেক সময় ব্যয় করি, কিন্তু যা আমাদের মনকে সত্যিকার অর্থে পবিত্রতা দেয়, তা হলো এই ইসলামিক সঙ্গীত। নিজের প্লে-লিস্টে কয়েকটি অসাধারণ নাশিদ যুক্ত করে নিতে পারেন। এটি আপনার অবসর সময়কে যেমন সুন্দর করবে, তেমনি আপনার মনকে রাখবে প্রফুল্ল ও আল্লাহর স্মরণে নিমগ্ন।
আপনার প্রিয় ইসলামিক সঙ্গীত কোনটি? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না!

আসুন ভায়েরা ইসলামি সঙ্গীত গাঁই । সুস্থ সংস্কৃতি বিকাশে এগিয়ে আসি। 
দেশ বাঁচবে , দেশের মানুষ বাঁচবে।


যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না ।।

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় 
কারো কাছে কোন কিছু চায়না ।।


১।  রাতের আধারে যারা......সেজদাতে রয়
দুচোখের অশ্রুতে নদী যেন বয় ।।

ছলনার হাত ছানি, যতই আসুক  ।।
 পিছনে ফিরেও  তাকায় না। ঐ 



২। দ্বীন কায়েমের পথে যারা অবিচল 
তারা হল আল্লাহর প্রিয়জন............

বাতিলের কাছে যারা হার মানে না
 সংগ্রাম করে যায় আমরন......।।

হেরার আলো তে যার হৃদয়ে রঙিন
হাতে আল কোরানের  দীপ্ত সঙ্গীন ...।।

সত্যের পথের যারা নিবেদিত প্রান ..।।
সত্রুকে কভু ভয় পায় না ।                           ঐ 


যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না ।।


আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় 
কারো কাছে কোন কিছু চায়না ।।


ইসলামি সঙ্গিতের মহা আয়জন নিয়ে আমরা আছি আপনার সাথে।
গান যদি গাইতেই হয় আল্লাহ্‌র গান গাঁও রাসুলের গান গাঁও ।
সওয়াব দিবেন কে সে যে আমার আল্লাহ্‌ সে যে আমার আল্লাহ্‌ ।
মাফ করবেন কে সে যে আমার আল্লাহ্‌ সে যে আমার আল্লাহ্‌ ।



হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে 


হাজারো ব্যাথা বেদনার পরে ও
ফিরে আসনি তুমি আপন ঘরে.,..... 
 দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
 চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ।

হে রাসূল,,,,,,,,,,
 তোমাকে ভুলি আমি কেমন করে।।

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে
 তায়েফের কাফেরেরা চিনলো না  এই আলো
দুষ্ট ছেলেদের পিছে দিলো লেলিয়ে।

পাথরেরআঘাতে ক্ষত বিক্ষত হয়ে  সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ে বেরিয়ে। ঐ

হেরার গুহায় তোমারই দেহে 
আসমান থেকে নামে আলকোরান।।

ভাঙলো সবার   ভুল তোমারই  পরে.... 
আসলো কোরআনের ছায়া তলে।

খালেদ ওমর আলী আবুবকর 
ইসলামিক ঝান্ডা দিল যে তুলে। 

আল=আমিন তুমি 
 ছিলে যে সদা
সকল মানুষের তরে।



হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে 
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।। ঐ

*****************************************

কত জানাজার পড়েছি নামাজ 

কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন ।।
কোথায় যেন আমারও
তৈরি সাদা কাপন
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপণ।।

আমার তরী বাদা য় আছে কোন সে খেয়া গাটে।। কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। 
কখন কোথায় করবে দাপন 
আমাকে সাজায়। ঐ
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত কাপন।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত কাপন।।

"কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের,,,, ঝাড় 
কোন সে মাটি,,, কোন সে খানে ,,,ডাকেরে,,,,,,, বারবার"।। 

কোথায় যেন বরযাত্রী আছেরে চারজন। জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন।।
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

মনের আড়ালে যদি মন কথা কয়


মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়

হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে
সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।।
-----

হরফে হরফে তার শান লেখা রয়,
রাগিনির তালে দোলে প্রাণ মহোময়।।

রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে।।
মধুর শরাব জাছিও, জোছনার সাথে নাচি। ঐ 

সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

আ….. ও….

----------

কিয়াম-কিরাতে মজে সুখের প্রলয়
মুরুর পিয়াস মেটে খরা গলে খয়।

প্রেমের হেরেমে যদি পুড়ে অন্তর
সালামের গান বাজিও, তার সাজে মন সাজিও।

সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।।


মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়
হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে
সিজদায় তাকে ডাকিও, তাসবিহর দানা যপিও।

……………………………………….

Singer- মাহবুব রিয়াজ
Tune- মাহবুব রিয়াজ
Song Writer-কাউছার হামিদ ছুন্নাহ







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন