... তুমি সুন্দর সুন্দর তাই প্রভু।। জানা অজানার ইন্টারনেট।।

তুমি সুন্দর সুন্দর তাই প্রভু।। জানা অজানার ইন্টারনেট।।


আল্লার সৃষ্টি কত সুন্দর।কি নিখুঁত ,কি মসৃণ ,কি প্রাণবন্ত । প্রত্যেকটি  সৃষ্টির নিজস্ব স্বকীয়তা রয়েছে।সৃষ্টি যদি এত সুন্দর হয়  তাহলে সয়ং আল্লাহ্‌ তায়ালা কত সুন্দর। 


তুমি সুন্দর সুন্দর তাই প্রভু






তুমি সুন্দর সুন্দর তাই প্রভু
তোমাকে ভালোবেসে যাই।
নিলিম আকাশে ঘেরা লাল সূর্য
আলো দিয়ে যায় ।।



তোমাকে ভালোবেসে যাই।
তোমাকে ভালোবেসে যাই প্রভু
তোমাকে ভালোবেসে যাই।




বৃষ্টির সুরের মত
ওজরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু।
বিনিময় চাই জান্নাতের ঠাই ।। 
তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায়।। ঐ



সৃষ্টির সবই যেন তোমারি নামে
সেজদায় পড়ে কাঁদে
ওগো দয়াময় দেখাও উপায়
ওগো দয়াময় দেখাও উপায়
মরনের পরে যেন জান্নাত হয়।। ঐ



মহান প্রভুর সৃষ্টি কত সুন্দর। কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই ধরণী। দিয়েছেন ফুল ফল নদী ভরা সুমিষ্ট জল পাখির কণ্ঠে সুমধুর গান। চড়ুই পাখির কিচিরমিচির দোয়েল পাখির শিস সাথে আছে ময়না , গুগু কত সুন্দর মিশ। 

এই সকল কিছু মহান প্রভু মানুষের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টির এই  সুনিপুণ কারুকার্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই বারবার ফিরে যাই মহান প্রভুর দরবারে , শুকরিয়া আদায় করি । প্রভু তুমি আমাদের জন্য এত কিছু সৃষ্টি করেছ। আমরা তোমার কাছে ঋণী যে ঋণ কখনো শোধ হবার নয়। 

Post a Comment

Previous Post Next Post