... রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির বসন্তকাল

রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির বসন্তকাল

রমজান মাসের ফজিলত
রমজান মাসের ফজিলত


প্রথম ১০ দিন: রহমতের দশক

 * ১ম রোজা: "হে আল্লাহ! আমাদের প্রথম রোজাকে কবুল করুন। নবীজি (সা.) বলেছেন, রমজানের প্রথম রাত এলে শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।"

 * ২য় রোজা: "রমজান হলো গুনাহ পুড়িয়ে ফেলার মাস। আজকের রোজা যেন আমাদের গত বছরের সব ছোট গুনাহের কাফফারা হয়।"

 * ৩য় রোজা: "রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্ক আম্বারের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ!"

 * ৪র্থ রোজা: "প্রতিটি ইফতারের মূহুর্তে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আজকের তালিকায় যেন আমাদের নাম থাকে।"

 * ৫ম রোজা: "রোজা হলো ঢাল স্বরূপ, যা মুমিনকে পাপাচার থেকে রক্ষা করে।"

 * ৬ষ্ঠ রোজা: "রমজানে একটি নফল ইবাদত অন্য সময়ের একটি ফরজের সমান সওয়াব এনে দেয়।"

 * ৭ম রোজা: "রমজানে একটি ফরজ ইবাদত অন্য সময়ের ৭০টি ফরজের সমান সওয়াব। আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদতের তৌফিক দিন।"

 * ৮ম রোজা: "রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বিশেষ করে ইফতারের আগের মুহূর্তের দোয়া।"

 * ৯ম রোজা: "যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।"

 * ১০ম রোজা: "রহমতের দশকের শেষ দিন। হে আল্লাহ! আমাদের আপনার খাস রহমতের চাদরে ঢেকে নিন।"

দ্বিতীয় ১০ দিন: মাগফিরাতের (ক্ষমা) দশক

 * ১১তম রোজা: "শুরু হলো মাগফিরাতের দশক। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময় এখনই।"

 * ১২তম রোজা: "রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। বলবে—হে আল্লাহ! আমি তাকে দিনে পানাহার থেকে বিরত রেখেছি।"

 * ১৩তম রোজা: "জান্নাতে 'রাইয়ান' নামক একটি দরজা আছে, যা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে।"

 * ১৪তম রোজা: "রমজান ধৈর্য শেখায়, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত।"

 * ১৫তম রোজা: "অর্ধেক রমজান বিদায় নিল। আমরা কি পেরেছি আল্লাহর প্রিয় বান্দা হতে? এখনো সময় আছে তওবা করার।"

 * ১৬তম রোজা: "রোজাদারের জন্য দুটি খুশি—একটি ইফতারের সময়, অন্যটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়।"

 * ১৭তম রোজা: "আজ ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা নেওয়ার দিন। সত্যের পথে অবিচল থাকার শপথ নিই।"

 * ১৮তম রোজা: "সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। তাই অল্প হলেও সেহরি খাওয়া সুন্নত।"

 * ১৯তম রোজা: "মাগফিরাতের এই দিনগুলোতে নিজের জন্য এবং পুরো উম্মাহর জন্য ক্ষমা চাই।"

 * ২০তম রোজা: "ক্ষমার দশকের শেষ দিন। হে আল্লাহ! আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন।"

শেষ ১০ দিন: নাজাতের (মুক্তি) দশক

 * ২১তম রোজা: "শুরু হলো নাজাতের দশক এবং লাইলাতুল কদরের তালাশ। আজ বিজোড় রাত, ইবাদতে কাটুক সারা রাত।"

 * ২২তম রোজা: "শেষ দশকে রাসুল (সা.) ইবাদতে কোমড় বেঁধে নামতেন। আসুন আমরাও অলসতা ত্যাগ করি।"

 * ২৩তম রোজা: "হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। আজকের রাতটি হতে পারে সেই মহিমান্বিত রাত।"

 * ২৪তম রোজা: "নাজাতের প্রতিটি রাত আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তির সুযোগ করে দেয়।"

 * ২৫তম রোজা: "আল্লাহর কাছে কান্নাকাটি করার শ্রেষ্ঠ সময় এই শেষ দশকের বিজোড় রাতগুলো।"

 * ২৬তম রোজা: "আজ ২৭তম রাত। অধিকাংশ উলামাদের মতে এটিই কদরের রাত হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না।"

 * ২৭তম রোজা: "কুরআন নাজিলের মাস রমজান। কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।"

 * ২৮তম রোজা: "রমজান বিদায় নিচ্ছে। ফিতরা আদায় করে গরিবের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব।"

 * ২৯তম রোজা: "বিদায় রমজান। হে আল্লাহ! আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুন এবং এই রমজানের ভুলত্রুটি ক্ষমা করুন।"

 * ৩০তম রোজা: "আলবিদা মাহে রমজান। এক মাসের প্রশিক্ষণ যেন সারা বছর আমাদের জীবনে বজায় থাকে। ঈদ মোবারক!"


Post a Comment

Previous Post Next Post