... জনপ্রিয় সংগীত শিল্পী আগুনের নতুন গান" না ফেরার দেশে"

জনপ্রিয় সংগীত শিল্পী আগুনের নতুন গান" না ফেরার দেশে"

  
                 "না ফেরার দেশে"
                                     শিল্পী -আগুন
বাবা প্রয়াত সংগীতশিল্পী খান আতাউর রহমান ও মা নিয়ে একটি গান রচনা করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আগুন। গানের শিরোনাম হলো "না ফেরার দেশে"। গানটি এরই মধ্যে ভিডিও আকারে নির্মাণ করা হয়েছে।



গানটি প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে সংগীতশিল্পী আগুন বলেন, ‘সংগীত জীবনে বহু ভাবনা নিয়ে গান করেছি। এবার এমনই এক ভাবনা থেকে গান গাইলাম, যার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। নতুন এই গানটি শুধু আমার বাবা-মাকে স্মরণ করেই নয়, পৃথিবীর সব বাবা-মাকে সম্মান জানিয়ে গানটি গাওয়া।’

চবি: ইন্টারনেট
গানটির কথা লিখেছেন জুলফিকার জাহেদী। সুর সংগীত করেছেন খায়েম আহমেদ।গানটির ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহম্মেদ। আর গানের ভিডিও তে আগুনের সঙ্গে মডেল হোয়েছে তার ছেলে মিছিল। আগুন জানান, প্রযোজনা
প্রতিষ্ঠান জি সিরিজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল প্রকাশ করা হবে তাদের ইউটিউব চ্যানেল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন